কেন্দুয়ায় জলাশয়ে পোনামাছ অবমুক্ত করলেন -অসীম কুমার উকিল এম.পি

প্রকাশিত: ৭:০৩ পিএম, আগস্ট ২৩, ২০১৯
  • শেয়ার করুন

হুমায়ুন কবির, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনা-৩ কেন্দুয়া আটপাড়া আসনের স্থানীয় সাংসদ ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল।

শুক্রবার (২৩ আগস্ট)বিকাল তিন টায় কেন্দুয়া উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে ২০১৯-২০ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির ৭০ কেজি পোনামাছ অবমুক্ত করণের মধ্য দিয়ে এ প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ কার্যক্রমের উদ্বোধন করেছেন।

এ সময় কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃনুরুল ইসলা,কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসাইন প্রমুখ।
এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ সাংবাদিকগন উপস্থিত ছিলেন।