জিয়া, ডালিম, মোস্তাক এই চক্ররা বঙ্গবন্ধুকে নিষ্ঠুর ভাবে হত্যা করেছে : এমপি অসীম উকিল

প্রকাশিত: ১১:০০ এএম, আগস্ট ১৮, ২০১৯
  • শেয়ার করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগ আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোকদিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শনিবার (১৭ আগস্ট) এক স্মরণ সভায়কেন্দুয়া উপজেলা অডিটরিয়াম হল রুমে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা-৩ আসনের এম.পি অসীম কুমার উকিল।

এসময় তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট কাল রাতেনিষ্ঠুর ভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারেরপ্রায় সকল সদস্য ও স্বজনদের নিষ্ঠুর ভাবে হত্যা করেছে “খুনি মেজরজিয়া, ডালিম ও খন্দকার মোস্তাক এই চক্ররা”।

তিনি আরো বলেন, বিশ্বের ইতিহাসে ১৯৭৫ সালের ১৫ আগস্টের মতো নিষ্ঠুর হত্যাকান্ড আর ঘটেনি। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের প্রায় সকল সদস্য ও স্বজনদের নিষ্ঠুর হত্যা এবং হত্যার পরিকল্পনাকরীদের বিচারের আওতায় আনার দাবী জানান।

উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক নুরে আলম মোঃ জাহাঙ্গীর চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরন সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ যুবমহিলালীগের সাধারন সম্পাদক ও সাবেক এম.পি অধ্যাপক অপু উকিল।

আরো বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলা আ’লীগের সহ-সভাপতি এডভোকেট আব্দুলকাদির ভূঞা, জেলা আ’লীগ সদস্য ও কেন্দুয়া পৌর মেয়র মোঃ আসাদুল হক ভূঞা প্রমুখ।

অনুষ্ঠিত স্মরন সভায় উপস্থিত ছিলেন, উপজেলা, ইউনিয়ন, আ’লীগ কৃষকলীগ যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ যুবমহিলালীগ ছাত্রলীগ ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা থেকে পাঠ করা হয়।