প্রকৃত ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হবে আমাদের ছেলে মেয়েরা : অসীম কুমার উকিল

প্রকাশিত: ৭:৩৪ পিএম, জুন ২১, ২০১৯
  • শেয়ার করুন

নেত্রকোনা জেলার কেন্দুয়ায় প্রথম মডেল মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করেন নেত্রকোনা-৩ কেন্দুয়া-আটপাড়া আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল।

শুক্রবার (২১ জুন) বিকাল ৩টায় পৌর সদরের চিরাং সড়কের পাশে ওয়াশেরপুর এলাকায় এ মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। পরে নেত্রকোনা গণপূর্ত বিভাগের আয়োজনে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে এবং কেন্দুয়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী পরিচালনায় উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসীম কুমার উকিল বলেন, জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনা ঘোষনা দিয়েছিলেন প্রত্যেক উপজেলায় একটি মডেল মসজিদ করবেন। তিনি কথা রেখেছেন। এই মসজিদের মাধ্যমে প্রকৃত ধর্মীয় কার্যক্রমসহ ইসলামিক শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের ছেলে মেয়েরা গড়ে উঠবে।

এদিকে অনুষ্ঠানে রাজনৈতিক নেতা, প্রকৌশলী, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, ইমাম, মাদরাসা শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ গ্রহন করেন।