হুমায়ুন কবির কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা জেলার কেন্দুয়া-আটপাড়া উপজেলায় ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল।
শুক্রবার (১০ মে) নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়ন সহ ঝড়ে ক্ষতিগ্রস্থ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
এ সময় সাথে ছিলেন, আটপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী খায়রুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদা আক্তার,সহকারী কমিশনার (ভূমি) মেহেনাজ ফেরদৌস, স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন নেতা কর্মীরা।
পরে বিকালে কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের কৃষ্ণরামপুর ও বীরগঞ্জ বাজার সহ ঘুর্নিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।
এ সময় কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, জেলা অাওয়ামীলীগের সহ সভাপতি এড. অাব্দুল কাদির ভুঞা, অাশুজিয়া ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম, এবং উপজেলার অাওয়ামীলীগের নেতা কর্মীরা সাথে ছিলেন।
এ সময় অসীম কুমার উকিল বলেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের তালিকা প্রণয়নে এবং ত্রাণ বিতরনের ক্ষেত্রে যাতে কোন অনিয়ম না হয়।
এবং যাদের ঘর বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের সরকারের পক্ষ থেকে অর্থসহ খাদ্য সামগ্রী প্রদান করা হবে।
উল্ল্যখ গত বুধবার মধ্য রাতে নেত্রকোনা জেলার অাটপাড়া-কেন্দুয়া উপজেলার উপরদিয়ে বয়ে যাওয়া ঘুর্ণিঝড়ে আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের কয়েকটি গ্রামে ও সদর উপজেলার কয়েকটি গ্রামে অর্ধশতাধিক কাঁচা ও আধাপাকা ঘর-বাড়ি বিধ্বস্থ হয়
এবং কেন্দুয়া উপজেলার অাশুজিয়া ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান সহ অর্ধশত কাঁচা ও আধাপাকা ঘর-বাড়ি বিধ্বস্থ হয়।






