একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এম.পি।
বুধবার (৮ মে) এম.পি অসীম কুমার উকিল এক শোক বার্তায় বলেন, একুশে পদকপ্রাপ্ত সংগীত শিল্পী সুবীর নন্দীর মৃত্যু বাংলাদেশের সংগীত জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি হয়েছে।
তিনি বলেন, শিল্পী সুবীর নন্দী তার এভাবে চলে যাওয়ায় দেশের সাংস্কৃতিক অঙ্গণে এক বিশাল শূন্যতা সৃষ্টি করেছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ জনপ্রিয় শিল্পী তার কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।
শোকবার্তায় প্রয়াতের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন এবং শিল্পী সুবীর নন্দীর বিদেহী আত্মার শান্তি কামনা ও করেন অসীম কুমার উকিল এম.পি।






