৮ কি:মি: নতুন বিদ্যুৎ লাইনর উদ্বোধন করলেন এমপি শাহাজাহান কামাল

প্রকাশিত: ৮:৩৫ পিএম, নভেম্বর ১৫, ২০১৯
  • শেয়ার করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়নের গন্ধব্যপুর গ্রামের ৮ কি:মি: নতুন পল্লী বিদ্যুত লাইনের উদ্বোধন করেছেন লক্ষ্মীপুর-৩ আসনের এমপি একে এম শাহাজাহান কামাল।

আজ শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধায় বেলু মার্কের নামক স্থানে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুত সমিতির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উদ্বোধন করেন।

লক্ষ্মীপুর পল্লী বিদ্যুত সমিতির সূত্রে জানা যায়, গর্ন্ধব্যপুর গ্রামে ৮.২০০ কি: মি: নতুন এই বিদ্যুত লাইনে সরকারী ব্যয় হয়েছে ১ কোটি ২০ লাখ টাকা। মোট ৪৫০ গ্রাহক এই সেবার আওতায় এসেছে।

অনুষ্ঠানে শুরুতে অতিথিবৃন্দ সুইচ টিপে নতুন বিদ্যুত লাইনের শুভ উদ্বোধন ঘোষণা করেন। মান্দারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার শাহজাহান কবির, লক্ষ্মীপুর জর্জ কোর্টের পিপি এ্যাড: জসিম উদ্দিন, এ্যাড: শামছু।